রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় কারাগারে থাকা প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতের হাজতখানায় আনা হয়েছে।
রোববার কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় তাদের আনা হয়। হাজতখানার ইনচার্জ জানিয়েছেন, নির্দেশনা পেলে আসামিদের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু জানান, আজই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।
আরও পড়ুন: রামিসা হত্যাকাণ্ডের আসামির শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী
মামলা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চার্জশিট দাখিলের পর ডিএমপির প্রসিকিউশন বিভাগ থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে উপস্থাপন করা হবে। চার্জশিট গ্রহণের পর মামলাটি বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































